সারাদেশ

মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নে বাবুল তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুল হাওলাদার তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন। নির্বাচনে বাবুল হাওলাদার ৭৬২৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী খলিল দর্জি পেয়েছেন ৭৩৬৩ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

সোমবার (৩১ জানুয়ারি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৬ষ্ঠ ধাপের এ নির্বাচনে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ২০ হাজার ৯৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ইভিএম-এর মাধ্যমে।

আরও পড়ুন: ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে আলটিমেটাম

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি ছিল আমাদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়া দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। আমরা খুশি কোন রকম অপ্রিতিকর পরিস্থিতি ছাড়া নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা