প্রতিকী ছবি
সারাদেশ

ভারতীয় সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি

সাননিউজ ডেস্ক: ভারতের রাজনগর সীমান্ত চৌকির এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সম্প্রতি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা।

আটক দুই বাংলাদেশি আজিজুল ইসলাম ও মো. সাহিনের বাড়ি রাজশাহী জেলায়।

বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশি নাগরিক এবং রাজমিস্ত্রির কাজ করেন। ২২ দিন আগে রাকিব শেখ নামে একজনের সহায়তায় ভারতে প্রবেশ করেন তারা। এ ঘটনার দুই দিন পর তারা শেখপাড়া এবং পরে লালগোলায় পৌঁছান। সেখানে রাজমিস্ত্রির কাজও করতেন।

কিছু দিন পর তারা আর কোন কাজ খুঁজে পাননি। তাই রাজনগর সীমান্ত হয়ে আবার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের ধরে ফেলে। আটকের পর তাদের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা