সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে আগুনে পুড়ে ৪টি পরিবারের ১০টি ঘর ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১টায় ২নং আখানগর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে মজিবর রহমানের ছেলে নজরুল ইসলাম, সফিজউদ্দিন ছেলে আনিসুল, মৃত হিনু মোহাম্মদের ছেলে আইনুল হক,কাশেম আলীর ছেলে লতিফ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়াও নজরুল ইসলামের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৪ টি পরিবারের নগদ টাকা,ধান চাল কাপড় চোপড় বাসন-কোসন সর্বস্ব ভস্মিভূত হয়েছে। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গেছি। আগুনে পরনের কাপড় ছাড়া আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৩ লক্ষ টাকা।

এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ও কম্বল বিতরণ করেন ২ নং আখানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রোমান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা