সারাদেশ

আগুনে পুড়ে ছাই ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক বসতঘর

নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে বুধবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ পরিবারের ৫০টিরও বেশি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ১০-১২টি পরিবারের বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানাননি তিনি।

স্থানীয় আনোয়ার হোসেন বলেন, প্রতিবেশী হাসিরুল ঘরে বৈদ্যুতিক তারে আগুন লাগে। এ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ আগুনে আমারসহ আরও ১৩-১৪ পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী শামসুল বলেন, আগুনে যেসব মানুষের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। প্রত্যেকটা ঘরের কোনোকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল-ডাল, খাতা-কলম, টাকাপয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটা গবাদিপশুও অগ্নিদগ্ধ হয়েছে। এতে পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাতের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। সেখানে রাতেই ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হয়েছে। এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা