সারাদেশ

বেগমগঞ্জে ১০ বছর পর ধরা খেল আসামি

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার এক আসামিকে ১০ বছর পর গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৪০) বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজুল্যাপুর গ্রামের উজির মিয়া পন্ডিত বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে (র‍্যাব-১১)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১১ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মো. কামাল হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়। যা দায়রা নং-২৭৮/১১, জিআর-৭৯৬/১১ চলমান রয়েছে। ওই মামলার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি ১০ বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা