সারাদেশ

বোয়ালমারীতে নৌকার ভরাডুবি, বিদ্রোহীদের জয়জয়কার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথায়ও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে একটিমাত্র ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি হলেন শেখর ইউনিয়নের কামাল আহমেদ। অন্য ইউনিয়নগুলোর মধ্যে তিনটিতে বিএনপি, একটিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে বিজয়ীদের মধ্যে রয়েছেন গুনবহা ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, রূপাপাত ইউনিয়নে বিএনপির সমর্থক মো. মিজানুর রহমান সোনা (আনারস), সাতৈর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল আলম মিন্টু (চশমা), ময়নায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল হক মৃধা (হাতপাখা)।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা যেসব ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, পরমেশ্বরদী ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকের পদ থেকে সদ অব্যাহতিপ্রাপ্ত মান্নান মাতুব্বর (ঘোড়া), দাদপুরে ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের প্রচার সম্পাদক থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মো. মোশাররফ হোসেন (ঘোড়া)।

অন্যদিকে, ঘোষপুর ইউনিয়নে ফরিদপুর কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত মো. ইমরান হোসেন নবাব (আনারস), বোয়ালমারী ইউনিয়নে ইউপি যুবলীগের সভাপতি আব্দুল হক (মোটরসাইকেল) এবং চতুল ইউনিয়নে উপজেলা যুবলীগের আহবায়ক পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম (চশমা)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩৫১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে।

অন্যদিকে, আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে পাঁচুড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী সরদার মিজানুর রহমান, টগরবন্দ ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আসাদুজ্জামান এবং বানা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হারুন অর রশিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা