সারাদেশ

 কোম্পানীগঞ্জে স্কুলে গ্রিল কেটে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।

শনিবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম । তিনি বলেন, ডাকাত দল বিদ্যালয়ের প্রবেশ পথের প্রাকসিবল গ্রিল কেটে শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের মুল ভবনে ঢুকে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ৩টি আলমিরা ভেঙ্গে নগদ ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সিসি ক্যামেরার সকল সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

নাজমুল হক নাজিম আরো বলেন, শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে এসে একজন শিক্ষক এ ঘটনা দেখতে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমকে জানালে তিনি কোম্পানীগঞ্জ থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগেও একই কায়দায় বিদ্যালয়ে বড় ধরনের চুরি সংঘটিত হয়। এরপর ডাকাতির এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি কোন ডাকাতি ঘটনা নয়, বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা