সারাদেশ

এমপি ইকবালের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের প্রতিবাদে বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা-ভিত্তিহীন খবর প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে শরীয়তপুর জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধুর মুর‌্যালের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিক্ষোব মিছিলে বক্তরা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থক জাকির হোসেন কোতয়ালের ওপর হামলার ঘটনায় ইকবাল হোসেন অপু এমপি জড়িয়ে মিথ্যাচার করছে একটি কুচক্রীমহল। গত মঙ্গলবার ব্যক্তিগত শত্রæতার জেরে জাকির কোতয়ালের ওপর একদল দুবৃর্ত্তরা হামলা চালায়। এতে জাকির আহত হয়। সে ঘটনায় মামলা হলে ২ জনকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু পরিস্থিতি ভিন্নখাতে প্রভাহিত করতে একটি মহল এই ঘটনায় ইকবাল হোসেন অপু এমপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনার সময় এমপি শরীয়তপুরেই ছিলো না। তাই আমরা এধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা