সারাদেশ

ফের কমলো পেঁয়াজের দাম 

নিজস্ব প্রতিনিধি দিনাজপুর (হিলি): কয়েক দিন বাড়তির পরে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম আবারও কমতির দিকে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম একদিনের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে।

একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩২ থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে নতুন নগর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৩ টাকা কেজি দরে। এছাড়া নাসিক জাতের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪ টাকায়।

এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা তেমনি স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষজনের মাঝে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার বলেন, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি। কিন্তু গত সপ্তাহ থেকে পেঁয়াজের দাম যে হারে বাড়তে থাকে তাতে করে আমাদের পেঁয়াজের ক্রয় করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

এক ব্যবসায়ী বলেন, ভারতের মোকামগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত লোডিং অব্যাহত থাকায় আমদানি বৃদ্ধি পেয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। কিন্তু দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম। অপরদিকে ভারত থেকে আমদানি কম হওয়ায় বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল। সেটা আবার কমে এসেছে। প্রতি মণ দেশি পেঁয়াজ এক হাজার সাতশ’ থেকে আটশ’ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহে বন্দর দিয়ে দুই থেকে পাঁচ ট্রাক পেঁয়াজের আমদানি হয়েছিল। চলতি সপ্তাহের শুরু থেকেই ২০ থেকে ২৫ ট্রাক আমদানি হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ৬৮৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা