ছবি সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহে ভুয়া ডিআইজি আটক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের পুলিশ সুপারকে কনস্টেবল পদে চাকরির তদবির করায় কামরুল হাসান (৪৫) নামে এক ভুয়া ডিআইজিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জেলার ভালুকা থেকে কামরুলকে আটক করা হয়।

কামরুল হাসান জেলার ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, সারাদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগটি কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র চাকরি পাইয়ে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপার স্যারকে ফোন দিয়ে তাদেরকে চাকরি দেয়ার জন্য তদবিরও করছে।

তিনি আরও জানান, গত সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেয়া আরও এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

মুন্সীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে প্রায় ৫০০ থেকে...

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দি...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

বর্তমান সংসদ জনগণের প্রত্যাশার কেন্দ্র: ভারপ্রাপ্ত স্পিকার

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা