সারাদেশ

লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর মরদেহ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা এমভি সম্রাট-৭ লঞ্চের তালাবদ্ধ স্টাফ কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ এমভি সম্রাট -৭ পটুয়াখালী লঞ্চ ঘাটে পৌঁছালে সকল যাত্রীরা লঞ্চ ত্যাগ করলেও একটি স্টাফ কেবিন বাহির থেকে তালা বদ্ধ থাকায় লঞ্চ স্টাফদের সন্দেহ হয়। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেবিনটির বাইরে থেকে তালা দেওয়া ছিল। কেবিনের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্ত করতে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে। পরিচয় জানা গেলে উক্ত ঘটনার রহস্য উদঘাটন করা সহজ হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা