সারাদেশ

ইলিশ ধরায় দশ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে দশ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় (১৮ অক্টোবর) আটক জেলেদের মধ্যে সাতজনকে এক বছর করে কারাদণ্ড এবং তিনজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

রোববার ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মৎস বিভাগ ও পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। অভিযানকালে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দশ জেলেকে নদী থেকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ নিধনের অপরাধে সাত জেলেকে কারাদণ্ড এবং তিন জেলেকে জরিমানা করা হয়েছে। ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা