ছবি সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলনাদো গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের বাশি আকন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) ও দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০)। সম্পর্কে তারা চাচি ও ভাতিজা।

জানা গেছে, কয়েকদিন আগে দেছের আকন্দ ও বাশি আকন্দ বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। সেটি অনুমোদন হলে ওই বাড়িতে পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ দিতে যান। কিন্তু প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিতে বাধা দেন। পরে বিকল্প পথে বাড়িতে বিদ্যুৎ নিতে সিমেন্টের খুঁটি পোতার সময় মর্জিনা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। ভাতিজা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দুইজনই মারা যান।

তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক এম. আতিকুল ইসলাম বুলবুল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা