ছবি সংগৃহীত
সারাদেশ

ঘুরতে নিয়ে মা-মেয়েকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকদিন আগে এক গৃহবধূ তার কিশোরী (১৬) মেয়েকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর শনিবার বেলা ১১টার দিকে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে শেরপুরের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ওই গৃহবধূর সঙ্গে দুই প্রতিবেশী ভাইয়ের দেখা হয়। তারা তাদেরকে (মা-মেয়ে) ঘোরাফেরার কথা বলে সারাদিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে তারা মা-মেয়েকে কৌশলে ঢাকায় বসবাসকারী ওসমানের নির্মাণাধীন জনশূন্য বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে সাতজন মিলে মা-মেয়েকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় জড়িত সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা