ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁদপুরে ছয় পা যুক্ত বাছুরের জন্ম

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে ছয় পা ও দুই জরায়ু বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে বাছুরটিকে একনজর দেখতে মানুষ ছুটে আসছেন। বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।

ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর বিকেলে জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।

ওই ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের আবদুস ছাত্তার ঢালীর গাভীটি বিরল এই বাছুরের জন্ম দেয়। বাছুরটি এখনো সুস্থ থাকলেও গাভীটি বাছুর প্রসব করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে।

আবদুস ছাত্তার বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরনের ঘটনা আমার জীবনে এই প্রথম।

তিনি বলেন, গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। কিন্তু পেছনের বাকি অংশ আর বের না হওয়ায় পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করে গাভীটির বাচ্চা প্রসব করায়। এতে গাভীটি একটু অসুস্থ হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে। বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু, পেছনে দুটির জায়গায় চারটি পা আছে। বাকি সবকিছুই ঠিক আছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. তানভীর আনজুম অনিক জানান, বিরল বাছুর প্রসব প্রকৃতির একটি নিয়ম। এখানে কারও কোনো হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা