হামলার শিকার সাংবাদিক
সারাদেশ
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

গজারিয়ায় জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে জোরপূর্বক দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। ইউনিয়নটির আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন উমেদেরকান্দি মৌজায় বেসরকারি একটি কোম্পানির বালু ভরাট করছিল ভবেরচর ইউনিয়ন স্হানীয় বিএনপির নেতা ও তার লোকজন।

এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহকালে বিএনপি নেতার ক্যাডার বাহিনীর হামলার শিকার হয়েছেন দৈনিক আজকালের খবর ও দৈনিক রজত রেখার গজারিয়া উপজেলা প্রতিনিধি জুয়েল দেওয়ান।

এ ঘটনায় আহত সাংবাদিক জুয়েল দেওয়ান জানান, স্থানীয় আসমা বেগম নামে এক নারীর প্রায় ৩৫ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে ড্রেজার লাগিয়ে বালু ভরাট করে ফেলছে ভবেরচর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শফিউল্লাহ ও তার লোকজন।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে বিষয়টির সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যান তিনি। এ সময় তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে শফিউল্লাহ বাহিনীর লোকজন।

এ সময় বালু ভরাটকৃত জায়গার ছবি তুলতে গেলে শফিউল্লাহর ছেলে শাওনের নেতৃত্বে ২০/৩০জন সাংবাদিক জুয়েল দেওয়ানের উপর চড়াও হন। এসময় তারা সাংবাদিক জুয়েল দেওয়ানকে মারধর করে হত্যার উদ্দেশ্যে পানিতে ফেলে দেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।

এদিকে এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে তার সহকর্মীরা ছুটে গেলে তারাও শফিউল্লাহ বাহিনীর দুর্ব্যবহারের শিকার হন। এ ঘটনায় আহত জুয়েল দেওয়ানকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

এ বিষয়ে সাংবাদিক জুয়েল দেওয়ানের নার্গিস বেগম স্ত্রী বাদী হয়ে সোমবার সন্ধ্যায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন তিনি। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন জানিয়েছেন, এ ঘটনায় আহত সাংবাদিক যাতে সুবিচার পায় সেজন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার দরকার তারা সেটাই করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা