ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের হাসেমিয়া মাদরাসার পাশ থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, প্লাস, লোহার রড ও মুখোশ উদ্ধার করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া ডিগ্রি কলেজস্থ আজিম পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে আরিফ (১৮), শহরের নতুন বাহারছড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে পারভেজ (২০) ও ঈদগাঁও ইসলামাবাদ এলাকার সৈয়দ হোসেনের ছেলে ওমর ফারুক (২২)।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, হাসেমিয়া মাদরাসা এলাকায় একদল দুর্বৃত্ত অবস্থান করেছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ১০-১২ জন পালিয়ে যায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করেছে বলেও জানান আনোয়ার হোসেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা