সারাদেশ

এক বোয়ালের দাম ৫৬১০০ টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মাছটি ক্রয় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান।

এর আগে শনিবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে কাইয়ুম হালদারের জালে মাছটি ধরা পড়ে। কাইয়ুম হালদার মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জেলে।

প্রথমে মাছটি সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে মোবাইলে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ২ হাজার ৫৫০ কেজি হিসেবে মোট ৫৬ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ‘পদ্মা নদীর এই এলাকায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদেরকে রক্ষা করার। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা