সারাদেশ

ভোট দিতে পারলেন না জাপা প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নিজ কেন্দ্রে উপস্থিত হয়েও নিজের আঙ্গুলের ছাপ না আসায় ভোট দিতে পারেননি জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী আতিকুর রহমান আতিক।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দক্ষিণ সুরমার মোগরাবাজার ইউনিয়নের রেবতীরমণ উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে যান আতিক। পরে আতিকুর রহমান বলেন, আমি ভোট দিতে গেলে ইভিএম মেশিনে ত্রুটির কারণে সম্ভব হয়নি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে এটা ঠিক করতে বলেছি। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দেওয়া হবে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ রানা বলেন, ইভিএম মেশিনে কিছুটা সমস্যা হয়েছিল। আঙ্গুলের ছাপ আসছিল না। তবে, সমস্যার সমাধানের চেষ্টা করছি।

জানা গেছে, এবারই প্রথম সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের নির্বাচনে তিন উপজেলার সাড়ে তিন লক্ষাধিক ভোটার ব্যালটবিহীন ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনের এমপি আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী, আসনটিতে নির্ধারিত ৯০ দিন, ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার তা সম্ভব হয়নি। এ অবস্থায় ৮ জুনের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। সেই তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফের করোনা পরিস্থিতি বিবেচনায় এর দু’দিন আগে ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা