সারাদেশ

শিশু হত্যায় সৎ মায়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শিশুকে হত্যার দায়ে সৎ মা কুলসুম খাতুন রত্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।

দণ্ডপ্রাপ্ত কুলসুম খাতুন রত্না সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী।

জানা গেছে, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়া দাওয়া শেষ ধুকুরিয়া গ্রামের চান মিয়া তার স্ত্রী ও শিশু সন্তান রিফাত হোসেনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর রিফাত ঘুম থেকে উঠে বাড়ির বাইরে খেলতে যান। এ সময় রিফাতের সৎ মা কুলসুম খাতুন বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় রিফাতের বাবা চান মিয়া বাদী হয়ে কুলসুমকে আসামি করে সিরাজগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা চলাকালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার কুলসুমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা