সারাদেশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ২ জন নিহত

নিজস্ব প্রতিনিধি,কুমিল্লা: কুমিল্লার লালমাইয়ে কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে দিকে জেলার লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। রনি সিএনজিচালক এবং নজরুল হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি দোকানি। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।

পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল বাশার জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আধা কিলোমিটার সামনে আমার গাড়ি ছিল। ট্রেন আসার আগেই আমি ক্রসিং পার হয়েছিলাম। মূলত রেল সড়কটির দুই পাশে গাছের ডালপালা ও বন-জঙ্গল বেড়ে উঠায় ট্রেন দেখা যায় না।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে তাদের পরিবার। নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের দাবি জানিয়েছেন। সে বিষয়ে উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয়দের সঙ্গে আলোচনা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা