সারাদেশ

বোমা তৈরির ২ কারিগর আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বোমা ও আইইডি তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

আটকরা হলেন- নগরীর লবনচরা থানার মোহাম্মদনগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাসিম এবং একই এলাকার মো. খোকন মোল্লার ছেলে হাসান।

জানা গেছে, সোমবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কতিপয় সদস্য সোনাডাঙ্গা থানার ময়লাপোতা মসজিদের কাছে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিআইডি। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নাসিম ও হাসানকে আটক করা হয় এবং ৫-৬ জন সহযোগী পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়।

খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য বলে জানায়। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর। তারা আনসার আল ইসলামের উগ্রবাদী বিভিন্ন বই বিতরণ করতো। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার চেষ্টা চালিয়ে আসছিলো।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা