সারাদেশ

লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি হাসান আর নেই

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাসানুজ্জামান হাসান (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টায় মারা যান তিনি।

হাসানুজ্জামান হাসান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মৃত কবির উদ্দিনের ছেলে।

জানা গেছে, দিনাজপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসানুজ্জামান হাসান। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন তিনি। বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে (বিএনপি) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন হাসানুজ্জামান হাসান। তিনি বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতিও ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস...

ভরিতে ২৭৪১ টাকা কমল স্বর্ণের দাম

দ্বিতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা