সারাদেশ

সাড়ে ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকা থেকে ৩৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার কালাদী এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে র‌্যাব। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার কষ্টিপাথরের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা