সারাদেশ

নরসিংদীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় শিশুসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জের নিকলি থানার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৮) ও ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি বালুবাহী ট্রাক মাধবদীর কান্দাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপে থাকা শিশুসহ ১৬ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। এসময় ঘটনাস্থলেই নজরুল ইসলাম মারা যান।

খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এরমধ্যে ৯ জনকে রূপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আলাউদ্দিন মারা যান। দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা-কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা