সারাদেশ

ঝগড়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভিটি কলাগাছিয়া গ্রামে হালিমা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহতের মেয়ের ভাসুরের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে।

নিহত হালিমা বেগম ওই উপজেলার ভিটি কলাগাছিয়া গ্রামের আবদুল করিমের স্ত্রী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচ্ছুর রহমান মোল্লা জানান, প্রতিবেশী হাসান আলীর সঙ্গে মেয়ের বিয়ে দেন হালিমা বেগম। বৃহস্পতিবার হাসানের সঙ্গে তার বড় ভাই ইমাম আলীর ঝগড়া হয়। এ সময় হালিমা বেগম মেয়ের জামাইয়ের পক্ষে অবস্থান নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। তখন ইমাম আলী তাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন।

হালিমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করে। পরে ঢাকা নেয়ার পথে হালিমা মারা যান।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা