সারাদেশ

কুমিল্লায় ৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুন

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা :কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে চার পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলার বাঙ্গরা থানা সদর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারণে বাজারের সব দোকানপাট বন্ধ ছিলো। বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারি মুদি মালের ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দুটি দোকানসহ আশপাশের আরো দুটি পাইকারি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগর জানান, তার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে নগদ টাকাসহ প্রায় তিন কোটি টাকা মালামাল ছিলো। এ ছাড়া আরো দুটি প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার এসএম শামীম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। আগুনে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা তদন্ত করে ক্ষতির পরিমাণ নিরূপণসহ প্রতিবেদন পেশ করবো।

বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমার থানার পাশেই ঘটেছে। মানুষের চিৎকার শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দিই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে।

বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের দুটি দোকানের প্রায় তিন কোটি টাকা, ওয়াদুদ সওদাগরের একটি দোকানে ৭০ লাখ, আর জামাল সওদাগরের একটি দোকানে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা