সারাদেশ

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

এ ঘটনায় সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০) নামে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, ভোরে ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে যায় র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম। বিষয়টি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা