সারাদেশ

উখিয়ায় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার একটি পাহাড়ে অভিযান চালিয়ে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক একটি পাহাড় থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। অভিযান শেষে ফেরার পথে বিজিবি সদস্যদের উপরে হামলার চেষ্টা করে মাদককারবারিরা।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

বিজিবির অধিনায়ক জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা ওই স্থানে অভিযান চালায়। অনুসন্ধানের একপর্যায়ে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবির সদস্যরা।

অভিযান শেষে ফেরার পথে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে বিজিবি টহল দলের ওপর আকস্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা জীবন রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করলে তার দ্রুত পাহাড়ের গহিন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা