সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেলো জামাই-শ্বশুরের

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা জামাই - শশুর। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বড় হাওরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৪৭) ও তার ভাতিজি জামাই গাছধরহাটি গ্রামের কেনু মিয়ার ছেলে শফিকুল (৩৫)।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার অফিসার জানান, রাতে নৌকা নিয়ে কারপাশার বড় হাওরে মাছ ধরতে যান সাত জেলে। রাত ১টার দিকে বজ্রপাতে দগ্ধ হন চারজন। আশংকাজনক অবস্থায় তাদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জলহু ও শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এছাড়া গুরুতর অবস্থায় শহরমুল উত্তরহাটি গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩০) ও একই গ্রামের সোয়াদ আলীর ছেলে মোতালিবকে (৪০) উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ...

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা; বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা

দিনাজপুরের বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম...

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা