সারাদেশ

বাড়ছে শিমুলিয়া ঘাটে যাত্রী-যানবাহন

নিজস্ব প্রতিবেদক: হাতে নেই কাজ। ঘরে নেই খাবার। আবার ঈদের আগে লকডাউনও হচ্ছে না শেষ এই আশঙ্কায় রাজধানী ছাড়ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে করে বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে।

সোমবার থেকে বুধবার তিনদিন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডগুলো ফাঁকা পড়েছিল। তিনটির স্থলে একটি ফেরিঘাট চালু ছিল। যাত্রী ও যানবাহনের চাপের কারণে আজ তিনটি ফেরিঘাট চালু করা হয়েছে। এ কয়দিন যানবাহনের অপেক্ষায় ছিল ফেরি। কিন্তু ভোর থেকে ঢাকা থেকে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করে ঘাটে আসছেন।

শিমুলিয়া ঘাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেল মোশাররফ জানান, প্রায় তিনদিন পার্কিং ইয়ার্ডগুলো ফাঁকা ছিল। আজ খুব ভোর থেকে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। ঘাটে এখন ছোট-বড় দুই শতাধিক যানবাহন পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা