সারাদেশ

নোয়াখালীতে করোনায় শনাক্ত ১২৮, মৃত্যু ৩

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১২৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালী জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫ জনে। এ সময় নতুন করে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১৩ জনে।

শনিবার (২৬ জুন) সকালে নোয়াখালীর সিভিল সার্জন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৪ জন, সুবর্ণচরে ৩ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ২ জন, সেনবাগে ৪ জন, কোম্পানীগঞ্জে ২৩ জন ও কবিরহাটে ১৩ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮১৩ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ১৫৬ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৬৫৭ জন রয়েছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যার মধ্যে সদরের ২৬ জন আর বিভিন্ন উপজেলার ১০৯ জন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাত দিন বাড়িয়ে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। এ সময় নতুন করে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা