সারাদেশ

শিশু ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুন) দুপুরে উপজেলার গরুরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল করিম (৮০) ওই গ্রামের মৃত পানাউল্লা মোড়লের ছেলে।

পুলিশ জানায়, শিশুটিকে ফুসলিয়ে বৃদ্ধ একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বৃদ্ধকে আটক করে। পরে তারা ওই বৃদ্ধকে পুলিশে সোপর্দ করেন। আহত শিশুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় ওই শিশুর ভাই থানায় মামলা করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা