সারাদেশ

পঞ্চগড়ে ২০০ বস্তা চাসহ ট্রাক আটক

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় ২২ লাখ টাকার ২০০ বস্তা (১১ হাজার কেজি) চাসহ একটি ট্রাক আটক করেছে পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল।

মঙ্গলবার (১৫ জুন) রাতে জেলার সদর ইউনিয়নের খালপাড়া এলাকায় আল আমিন টি হাউজের সামনে চা আনলোড করার সময় ট্রাকটি আটক করা হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রি লিমিটেডের উৎপাদিত চা কাস্টমস আইন অনুযায়ী চট্টগ্রাম ওয়্যার হাউজে নিলামের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। তবে ট্রাকটি চা নিয়ে চট্টগ্রাম না গিয়ে একই উপজেলার খালপাড়া এলাকায় আল আমিন টি হাউজের সামনে আনলোড করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পঞ্চগড়ের একটি টিম রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের দায়ে ট্রাকটি আটক করে।

এ সময় স্থানীয়রা সহকারী রাজস্ব কর্মকর্তাদের ট্রাকটি আটক করতে বাধা দেয়। পরে পঞ্চগড় সদর থানার পুলিশ ট্রাকটি থানায় নিয়ে যায়।

ট্রাকচালক তাজুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে থানায় মুচলেকা দিয়ে বলেন, মঙ্গলবার রাতে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে চা চট্টগ্রাম ওয়্যার হাউজে নিয়ে যাওয়ার কথা ছিল। চা লোড করার পর কাস্টমস কর্তকর্তারা সিনগালা করে চট্টগ্রামে রওনা হতে বলে। পরে কারখানার মালিকপক্ষ আমাকে চট্টগ্রামে না গিয়ে জগদল বাজার সংলগ্ন আল আমিন টি হাউজে চা আনলোড করতে বলে।

এ বিষয়ে পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, কারখানায় উৎপাদিত চা প্রথমে চট্টগ্রাম ওয়্যার হাউজে নিলাম বাজারে পাঠাতে হয়। কাস্টমস আইন অনুযায়ী সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকে চা লোড করে সিলগালা করার পর চট্টগ্রামে পাঠানো হয়।

তারা আরও বলেন, এই নিয়ম অনুযায়ী মঙ্গলবার রাতে চা লোড করে ট্রাকটি চট্টগ্রামে না গিয়ে স্থানীয় আল আমিন টি হাউজে পাঠানো হয়। পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব ফাঁকি দিয়ে চা পাচারের অপরাধে চাসহ ট্রাকটি জব্দ করি। ট্রাকটি জব্দ করে সদর থানার হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ চা পাতা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকচালকের মুচলেকা নিয়ে ট্রাকটি পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা