সারাদেশ

গাজীপুরে কিশোর উন্নয়নকেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা 

নিজস্ব প্রতিনিধি: অভিমান করে টঙ্গীতে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে এক নিবাসী আত্মহত্যার চেষ্টা করেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে গাজীপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ারুল করিম জানান।

১৬ বছর বয়সী এই কিশোরের বাড়ি কিশোরগঞ্জে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারুল করিম সাংবাদিকদের বলেন, শুনেছি ওই নিবাসী টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের তিন বা চারতলায় ছিল। সেখানে থাকাকালে অন্য নিবাসীর সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হলে তাকে সম্প্রতি দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়।

তিনি বলেন, এই নিয়ে তার মন খারাপ হয়, ক্ষোভও হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় তলার বাথরুমে গিয়ে রডের সঙ্গে গলায় গামছা বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

এ সময় অন্য নিবাসীরা টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে এবং তাকে উদ্ধার করে।

তিনি জানান, তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়; সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তার গলায় দাগ সৃষ্টি হলেও চিকিৎসার পর বর্তমানে ওই নিবাসী সুস্থ আছেন বলে তিনি জানান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন আলভী  

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ...

ভারী ব্যাগে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে  ভবিষ্যৎ! 

প্রতিদিন সকালে স্কুলের পথে ছোট ছোট শিক্ষার্থীদের পিঠে ঝুলতে দেখা যায় বড় বড় ব্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা