সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রহিম আকন্দের ছেলে রিপন আকন্দ (৩০) ও একই গ্রামের শাহজালাল আকন্দের ছেলে আলিফ আকন্দ (১২)।

নিহতের স্বজনরা জানান, মুদির দোকানের মালিক রিপন আকন্দ শুক্রবার সকাল থেকে তার দোকানে হালখাতার আয়োজন করেন। সকাল ১০টার দিকে হালখাতার মাইক ঘুরানোর জন্য দোকানের উপরে ওঠেন রিপন। এসময় দোকানের ভেতরে মাউথ পিসে গান গাইছিলেন রিপনের ভাতিজা আলিফ। মাইক ঘুরানোর সময় পল্লী বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিপন ও আলিফ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, মাইক ঘুরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা