সারাদেশ

রামেক হাসপাতালে ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৬ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ১০টার মধ্যে তারা মারা যান।

তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এবং এযাবৎ রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

গত ২৪ মে দুপুর থেকে ৩ জুন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ৪৬ জন। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। গত ৩০ মে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন রামেক হাসপাতালে।

রামেক হাসপাতালেল উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন।

তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। ৯ জনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর ৬ জন ও নওগাঁর একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ৫ জন। এ ছাড়া ২৫ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন করে করে মারা গেছেন। ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩২ জন। এর মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জন রাজশাহীর, ৩ জন পাবনার এবং নাটোরের একজন। এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৫ জন। আইসিইউতে রয়েছেন ১৬ জন।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন এবং ৩ জুন ৯ জন মারা গেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা