সারাদেশ

বাইসাইকেলের প্যাডেল চেপে পুলিশি টহল

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : বাইসাইকেলের প্যাডেল চেপে নগরীজুড়ে চলবে পুলিশি টহল । ব্যতিক্রমী এমন চিত্র ময়মনসিংহ সিটিতে। মূলত নগরীর অলিগলিতে মাদক, চুরি-ছিনতাই রোধে এমন উদ্যোগ জেলা পুলিশের।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রমের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।

এসময় রেঞ্জ ডিআইজি বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে ময়মনসিংহে শুরু করা হলেও এটি কিন্তু নতুন নয়। বৃটিশ শাসনামলে পুলিশ বাইসাইকেলে চড়ে অপরাধ প্রবণতারোধে সমগ্র এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে।

নগরীর অলিগলিতে যেখানে বড় বড় যানবাহন নিয়ে চলাচল করা সম্ভব নয়, সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বাইসাইকেল টহল অনেক গতি আনবে বলে মনে করি। একইসঙ্গে অপরাধ প্রবণতাও কমে আসবে।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি নগরীর বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থেকে অনেকের রাস্তারোধ করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। ইজিবাইকের চালককে হত্যা করে বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এমন অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ের এ বাইসাইকেল সেবা কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া, রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুণ অর রশিদ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, আবু রায়হান, হাফিজুর ইসলাম, মো. আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কমকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে নগরীর কয়েকটি বিটে পুলিশ সদস্যদের এ বাইসাইকেল টহল শুরু হলেও পর্যায়ক্রমে এর আওতায় আসবে পুরো নগরী।নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা