সারাদেশ

গোপালগঞ্জে লকডাউন বাড়লো আরও ২ দিন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নে লকডাউন আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় সাতপাড়া ইউনিয়নের তেলিভিটা গ্রামের লকডাউন চলমান রয়েছে। গত ২৭ মে এ তিনটি ইউনিয়নে লকডউন ঘোষণা করেন সদর উপজেলা প্রশাসন। গতকাল বুধবার এ ৭ দিনের লকডাউন শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ২ দিন বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৭ দিনে গোপালগঞ্জে নতুন করে আরও ৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯১ জনে। আর মৃত্যু হয়েছে ৪০ জনের ।

এদিকে, করোনার সংক্রামণরোধে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর থানার হল রুমে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এ সচেতনামূলক কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় সদর উপজেলার ২১ ইউনিয়নের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের তেলিভিটা গ্রামের বিভাষ কির্ত্তনীয়া নামে এক যুবক করোনা উপসর্গ ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে মারা যান। এরই জের ধরে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিলে তারা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানায়। পরে মৃত ব্যক্তির পরিবার ও লাশ দাফনে সংশ্লিষ্ট ২৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা শনাক্ত হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা