সারাদেশ

খুলনায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, (৩ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন কয়রা, শ্যামনগর,পাইকগাছা উপকূলবাসী। উপজেলা কয়রা, পাইকগাছা, শ্যামনগর ও আশাশুনিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি অবিলম্বে নিরাপদ খাবার পানি, ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার সহায়তার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলীয় এলাকা কয়রা, পাইকগাছা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩০টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। ফলে মানুষগুলো অতি কষ্টে দিনযাপন করছেন। এখনও পানি বন্দি অবস্থায় রয়েছে প্রায় ১ লাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে এসব এলাকার মানুষগুলো। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যে খাবার পানি সরবরাহ করা হতো তাও সোমবার থেকে বন্ধ রয়েছে। তাই মানববন্ধনে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সংশ্লিষ্টদের।

এ সময় মানববন্ধনে ড. তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, গণমাধ্যম কর্মী কাজী মোতাহার রহমান, সোহরাব হোসেন, আশফাকুর রহমান কাজল, এস কে মুকুল, হাফিজুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা