সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিতুমীর কলেজেরছাত্রী মেহেরুন্নেছা শার্লী (২১) নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুরে লবণচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী মেহেরুন্নেছা শার্লী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত মহিউজ্জামানের মেয়ে।

পুলিশ সুত্রে জানা যায়, মোটরসাইকেলটি সাতক্ষীরা থেকে খুলনার লবণচরা এলাকার রুপসা বাইপাস সড়কে রুপসা সেতুর কাছে পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি বাইসাইকেল হঠাৎ তাদের সামনে চলে আসে। এসময় সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংয়ের ওপর পড়ে যান।

এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগলে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করতে চায়নি। তারা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা