ফাইল ছবি
সারাদেশ

লালমোহনে গাছচাপায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহন উপজেলায় ঝড়ের সময় গাছচাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশাচালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হন। এ সময় ঝড়ো বাতাসে ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে ১২টার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ভোলা কন্ট্রোল রুমের দায়িত্বরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ খেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা