সারাদেশ

বোয়ালমারীতে ঈদ উপহার প্রদান

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার বিপ্লব করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পাঁচশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করেন।

রোববার (১৬ মে ) বেলা ১১টায় তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাশার বিপ্লবের গুনবহাস্থ বাসভবনে এ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিপ্লব বলেন, অসহায় নিপীড়িত মানুষের সেবা করার জন্য এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। গুনবহা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছি। ইতোপূর্বে করোনা প্রাদুর্ভাবের কারণে অসংখ্য কর্মহীন পরিবারকে সাহায্য করেছি এবং বর্তমানেও সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আপনারা আমার পাশে থাকলে আমি গুনবহা ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবো।

বস্ত্র বিতরণ অনুষ্ঠান সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আকমল হোসেন মিয়ার সভাপতিত্ব করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন, বিআরডিবির সাবেক কর্মকর্তা আব্দুল কুদ্দুস মোল্লা, দেলোয়ার হোসেন দিলু, কামাল হোসেন, ফারুক হোসেন জয়, শাহ মো. জাকারিয়া, আবু জাফর, হোসাইন, আশিকুর রহমান আশিক, আলতাফ হোসেন, আব্দুর রহিম, হারুন শেখ, সাধন সরকার প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র কর...

৪০০ পিস ইয়াবাসহ কুখ্যাত কারবারি বাবু আটক

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে এ...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা