সারাদেশ

পাটুরিয়ায় ঢাকামুখী মানুষের চাপ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। ঈদের ছুটি শেষে খুলছে অফিস-আদালত। এ জন্য কর্মস্থল ঢাকায় ফিরছে ঈদ ফেরত মানুষ।

জানা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি গেছেন। ঈদের আগেও পাটুরিয়া ফেরিঘাট থেকে ঘরমুখী মানুষ গাদাগাদি করে নৌপথ পারাপার হয়েছে। একই চিত্র দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রত্যেকটি ফেরিতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়িতে যাওয়া এবং ঈদ শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফেরার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১৬ মে) সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়ার ৩ নং ঘাট পন্টুনে যানবানহন ও বেশ কিছু যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাপলা শালুক নামের ফেরি নোঙর করে। ফেরির র‌্যাম খোলার সঙ্গে সঙ্গে ফেরি থেকে হুমড়ি খেয়ে নামে ঢাকামুখী যাত্রী।

এরপর সাড়ে ১০টার দিকে শাহ আলী নামে আরেকটি রো রো ফেরি ভিড়ে। তবে কোনো ফেরিতেই যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফেরিতে গাদাগাদি করেই নৌপথ পারাপার হচ্ছে ঢাকামুখী এসব যাত্রী। এদিকে ঈদের তৃতীয় দিনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক মানুষকে পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে বাড়িতে ফিরতে দেখা গেছে।

ঢাকামুখী যাত্রী সোহান মোল্লা বলেন, বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি কুষ্টিয়া গিয়েছিলাম। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আজ থেকে অফিস খোলা। কুষ্টিয়া থেকে ভেঙে ভেঙে দৌলতদিয়া আসতে ৫০০ টাকা খরচ হয়ে গেছে। এখন পাটুরিয়া থেকে ৪০০ টাকায় একটি প্রাইভেটকারে উঠেছি।
মুসলেম খান নামে আরেক যাত্রী বলেন, খুব দ্রুত ফেরি পারাপার হতে পেরেছি। তবে সড়কে ভোগান্তির পরিমাণটা অনেক বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় আমাদের মতো যাত্রীদের ঢাকায় পৌঁছাতে গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি টাকা।

স্থানীয় বাসচালক আরমান মিয়া বলেন, পাটুরিয়া ঘাট থেকে বারবাড়িয়া পর্যন্ত যাত্রী প্রতি নেওয়া হচ্ছে ১০০ টাকা ভাড়া। বাসে ৪০ জন যাত্রী নেওয়া যায়। তবে যাত্রী নিয়ে গাবতলী যেতে পারলে আমাগো আয় রোজগার ভালো হইতো।

ঢাকামুখী প্রাইভেটকার চালক আসলাম হোসেন বলেন, ঢাকা থেকে তিনজন যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে আসছি ১০০০ টাকায়। পাটুরিয়া থেকে ৫০০ টাকা করে ভাড়ায় গাবতলী যাওয়ার জন্য চারজন যাত্রী তুলছি। তবে মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করা খুব কষ্টকর। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের চেক পোস্টে পড়তে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করছে। ঈদ ফেরত যানবাহন ও যাত্রীরা ঘাটে এসে ফেরিতে উঠতে পারছে। যে কারণে নৌপথ পারাপারে যানবানহন ও যাত্রীদের ভোগান্তি নেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা