সারাদেশ

আসামি ধরতে গিয়ে বাড়ির লোককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে চুরি মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশ আসামির ছেলে ও পুত্রবধূকে বেধরক মারপিট করে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার(১৫ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শহরতলীর চরমানিকদাহ গ্রামের কাজির বাজার এলাকার এই ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বেডে শুয়ে আহত ইনছান মোল্লা বলেন, পুলিশ আমার বাবা কাইয়ুম মোল্লাকে ধরতে যায়। আমি পুলিশ দেখে চিৎকার দিলে আমার বাবা দৌড়ে পালিয়ে যায়। এই রাগে আমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে এএসআই সাইদুর রহমান এবং এসআই অজিত কুমার সরকার। আমার স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে পুলিশ। এসময় আমার শিশুপুত্রকে তার মায়ের কোল থেকে ছিটকে ফেলে দেয়।

তিনি আরো বলেন, এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাড়ির সামনে সড়কে গাছের গুড়ি ফেলে ওই দুই পুলিশকে অবরুদ্ধ করে রাখে।পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পুলিশ নিয়ে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে এবং আমাদের পুলিশের গাড়ীতে করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে চিকিৎসা দিয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, একটি ডাকাতিসহ একাধিক চুরি মামলার আসামি কাইয়ুম মোল্লাকে গ্রেফতার করতে দুই পুলিশ কর্মকর্তা তার বাড়িতে যায়। পুলিশ আসামিকে ধরে ফেললে তার পুত্র ও পুত্রবধূ পুলিশকে ঝাপটে ধরে আসামি ধরতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের হাত কামড়ে দেয়। এই সুযোগে অভিযুক্ত কাইয়ুম পালিয়ে যায়। পুলিশের সঙ্গে ইনছান ও তার স্ত্রীর ধস্তাধস্তির সময় তাদের শিশুটিও আঘাত পায়।তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা