সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘনায় নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। সোমবার (০৩ মে) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার ও বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় ৯নং ব্রীজে এই পৃথক দুটি দূর্ঘটনা ঘটে।

নিহত শাহীন (৪৫) উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের সলিম উদ্দিনের ছেলে। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, সকালে মহিষলুটি বাজারে দুটি ট্রাক ও একটি পত্রিকাবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে শাহীন নামে এক ব্যক্তি নিহত হয়। এসময় আহত হন আরো একজন। অপরদিকে, ভোর ৫টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় ৯নং ব্রীজ সংলগ্ন একটি ট্রাক ও কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের কেবিনের মধ্যে চাপা লেগে একজন নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় একটি ট্রাকটি থানায় রাখা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা