সারাদেশ

দিনাজপুরে ৮৬৯ বস্তা চাল উদ্ধার

জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।এই সময় সেখানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

পুলিশ জানায়, 'একটি বাসায় বেশ কিছু সরকারি চাল রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে এসব চালে বস্তা জব্দ করি আমরা।'

এসব চাল বর্তমানে স্থানীয় ডিলারের জিম্মায় রাখা হয়েছে। তবে তারা বলছে এগুলো 'পুষ্টি কর্মসূচির চাল'। আমরা তথ্যগুলো যাচাই করছি। আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে এসব চাল পুষ্টি কার্ডধারীদের মাঝে বিতরণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা