সারাদেশ

ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অনুরাধা বিশ্বাস(৭) নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২০ মার্চ) বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত অনুরাধা বিশ্বাস বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনুরাধা রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে অনুরাধা মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। নিহত অনুরাধার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা