সারাদেশ

পঞ্চগড়ে ঘরবাড়ি পুড়ে সর্বস্বান্ত ২০ পরিবার

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে।

সোমবার (৮ মার্চ ) বিকেলে উপজেলার মাঝিপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই ২০টি পরিবার।

এসময় খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ঘরে থাকা আসবাবপত্র, টাকা, স্বর্ণালংকার, ধান, চাল, কাপড় পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিসের ইউনিট ওয়্যার হাউস ইন্সপেক্টর ভূপেন্দ্রনাথ রায় তিনি জানান, তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনের সূত্রপাত জানতে চাইলে তিনি আরও জানান প্রাথমিক অবস্থা ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সময় বিকেল ৫টার দিকে সালামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। জবেদ আলি তিনি জানান, বিকেলে সালামের স্ত্রী লাকি বেগম গ্যাসের চুলায় রান্না বসিয়ে পাশের বাড়িতে গল্প করছিলেন এক সময় রান্না ঘর থেকে আগুনের ফুল্কি বের হতে দেখলে তৎক্ষণিকভাবে প্রতিটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ছুবেদ, জবেদ, তরিকুল, মকবুল, আজাহার অনেকে সহ আহাজারি করে বলেন আজকের রাতে কিভাবে থাকবো এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা সব হারিয়ে সর্বশান্ত হলাম।

এদিকে খবর পেয়ে সাতমেড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করেন এবং ঘটনাস্থল পরিদর্শনে সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন তালিকা অনুযায়ি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে শুকনা খাবার ও দুইটি করে কম্বল বিতরণ করেন এবং পরবর্তীতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সান নিউজ/আরজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা