সারাদেশ

বোয়ালমারীতে করোনা মোকাবেলায় সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার বোয়ালমারীতে করোনা মহামারি মোকাবেলায় উপজেলা পর্যায়ে 'কমিউনিটি ভিত্তিক কার্যক্রম (সিএসটি)' বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ‘সেভ দ্য চিলড্রেন’ কর্তৃক পরিচালিত ইউএসএইড'র আর্থিক সহায়তায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো .আসাদুজ্জামান মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। অনুষ্ঠানে প্রজেক্টেরের মাধ্যমে করোনা মহামারি মোকাবেলায় উপজেলা পর্যায়ে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্ঞানব্রত শুভ্র।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা